Thursday, July 2, 2026

বকশীগঞ্জে হোমিও চিকিৎসকদের কর্মবিরতী ও মানববন্ধন

Must read


লিয়াকত হোসেন বাবুল ॥

জামালপুরের বকশীগঞ্জে কর্মবিরতি ও মানববন্ধন করেছেন হোমিও চিকিৎসকরা। বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড ও স্বাস্থ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধিত হোমিও চিকিৎসকদের অযাচিতভাবে হয়রানি করার প্রতিবাদে রোববার দুপুরে পৌর শহরের মালিবাগ মোড়ে বকশীগঞ্জ-জামালপুর সড়কে কর্মসূচী পালন করেন তারা। মানববন্ধনে হোমিও ডাক্তার ছাড়াও হোমিওপ্যাথিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে মালিবাগ মোড়ে নূর ডায়াগনস্টিক সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হোমিও চিকিৎসক মুকুল মিয়া লিটনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হোমিও চিকিৎসক রকিবুল হাসান রকিব, রফিকুল ইসলাম, মহেন্দ্র সাহা, মিলাদুর রহমান, ছামছুন্নাহার স্মৃতি ও মৌসুমি আক্তার প্রমূখ।
বক্তারা বলেন, বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড ও স্বাস্থ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধিত হোমিও ডাক্তারদের অযাচিতভাবে হয়রানি বন্ধ না করলে হোমিও ডাক্তাররা কেন্দ্রীয় কমর্সূচীর সাথে সমন্বয় করে বৃহত্তর আন্দোলনের ডাক দিবে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article