বকশীগঞ্জ প্রতিনিধি ॥
জামালপুরের বকশীগঞ্জে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্যদিয়ে দিবসটি পালিত হয়। বকশীগঞ্জ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবক দলের আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মানিক সওদাগর। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আশিকুর রহমান তুলনের সভাপতিত্বে ও সদস্য সচিব শহিদুল হক দুলালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক শামসুল আলম,নুরুল ইসলাম বাদশাহ,রফিকুল ইসলাম ক্বারী ও পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আনিসুজ্জামান গামা। প্রধান বক্তা ছিলেন পৌর বিএনপির আহবায়ক জাহিদুল ইসলাম প্রিন্স। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম শাকিল তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আবদুল্লাহ আল মামুন,মেহেরুন হাসান খোরশেদ,আল আমিন মিয়া ও উপজেলা ছাত্রদলের আহবায়ক জুবাইদুল ইসলাম শামীম প্রমূখ।
বকশীগঞ্জে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন


