মতিন রহমান।। জামালপুরের বকশীগঞ্জের বাট্রাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ে ক্ষুদে ডাক্তার কর্তৃক শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম শুভ উদ্বোধন করা হয়েছে।
২০ আগষ্ট হতে আগামী ২৬ আগষ্ট পর্যন্ত ক্ষুদে ডাক্তার কর্তৃক শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষার কার্যক্রম শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) আতাউর রাব্বী।
শনিবার দুপুরে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বাট্রাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ সিদ্দিকির সভাপতিত্বে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আজিজুল হক, বাট্টাজোড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান জুয়েল,বাট্টাজোড় নগর মাহমুদ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোতালেব সরকারসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।


