Thursday, July 2, 2026

বকশীগঞ্জে ফারাজীপাড়া টেকনিক্যাল এন্ড বিএম কলেজে শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন

Must read

বকশীগঞ্জ প্রতিনিধি ॥
জামালপুরের বকশীগঞ্জের ফারাজীপাড়া টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ মো.আবদুস ছালামের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন অনিুষ্ঠত হয়েছে। শুক্রবার দুপুরে ফারাজীপাড়া টেকনিক্যাল এন্ড বিএম কলেজের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন করেন শিক্ষক-কর্মচারীরা। শিক্ষক-কর্মচারীদের আয়োজনে মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রভাষক সাহিদা খাতুন,মাহফুজুল হক,ছামিউল হক, আলমগীর রহমান, ছাইদুর রহমান,মাছুদুর রহমান,সুজন রনি, সাখাওয়াত হোসেন,হাসনা হেনা,মোখলেছুর রহমান, প্রদর্শক আজিজুর রহমান,অফিস সহকারী রবিউল ইসলাম,সাদ্দাম হোসেন, ল্যাব সহকারী হাবিবুর রহমান, কবির উদ্দিন,পারভেজ কামাল ও মরিয়ম আক্তার প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন,ফারাজীপাড়া টেকনিক্যাল এন্ড বিএম কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আবদুস ছালাম দীর্ঘদিন যাবত সুনামের সহিত দায়িত্ব পালন করে আসছেন। তিনি অত্যান্ত বিনয়ী ও সৎ মানুষ। ফারাজীপাড়া গ্রামের চান ফারাজীর ছেলে সেলিম ফারাজীর সাথে পারিবারিক ভাবে জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে অধ্যক্ষ আবদুস ছালামের বিরোধ চলে আসছে। পারিবারিক বিরোধের জেরে মনগড়া অভিযোগ সাজিয়ে গত ১৭ আগস্ট অধ্যক্ষ আবদুস সালামের বিরুদ্ধে মানববন্ধন করে সেলিম ফারাজী ও তার লোকজন এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। এতে তার দীর্ঘদিনের সুনাম দারুনভাবে ক্ষুন্ন হয়েছে। আসলে সেলিম ফারাজীর অভিযোগ সম্পুর্ন মিথ্য ও ভিত্তিহীন। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এ ব্যাপারে সেলিম ফারাজীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,জমি-জমা সংক্রান্ত বিষয় নিয়ে অধ্যক্ষ আবদুস ছালামের সাথে পারিবারিক দ্বন্ধ রয়েছে এটা ঠিক। তবে অধ্যক্ষের বিরুদ্ধে আমার অভিযোগ সত্য।

এ ব্যাপারে অধ্যক্ষ মো.আবদুস ছালাম বলেন,একটি কুচক্রি মহল সামাজিক ভাবে আমার সুনাম ক্ষুন্ন করতে এবং আমাকে হেয় প্রতিপন্ন করতে নানা ভাবে অপপ্রচার চালিয়ে আসছে। যার কোন ভিত্তি নেই। সেলিম ফারাজীর সাথে পারিবারিক বিরোধ রয়েছে। পুর্ব শত্রুতার জেরে সে আমার বিরুদ্ধে মিথ্যা প্রভাগন্ডা ছড়াচ্ছে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article