Tuesday, August 25, 2026

বকশীগঞ্জে শিক্ষার মানউন্নয়নে শিক্ষক সমাবেশ

Must read

নিজস্ব প্রতিনিধি ॥
বকশীগঞ্জের মেরুরচর ইউনিয়নে শিক্ষার গুনগত মান নিশ্চিত করার লক্ষ্যে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদৎ বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বিকালে খেওয়ারচর উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা ও শিক্ষক সমাবেশের আয়োজন করা হয়। মেরুরচর ইউনিয়নের ধনাঢ্য ব্যবসায়ী ইদ্রিস আলীর সার্বিক ব্যবস্থাপনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন যুবলীগ নেতা মেরুরচর ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান। খেওয়ার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমানের সভাপতিত্বে ও লিয়াকত হোসেন লাজুর সঞ্চালনায় সমাবেশে শিক্ষার গুনগত মান বৃদ্ধির লক্ষে দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন ফারাজীপাড়া টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ আবদুস সালাম,ব্যবসায়ী ইদ্রিস আলী,প্রেসক্লাব সভাপতি এম শাহীন আল আমীন,উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি নুর মোহাম্মদ,উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার আতাবুজ্জামান হেলাল, মেরুরচর হাইস্কুলের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম,খেওয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ.ন.ম বজলুর রশীদ,আইরমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুর রহমান,মাওলানা মিজানুর রহমান,মাওলানা মতিন রহমান, আইরমারী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিল্লাল হোসেন,সহকারী শিক্ষক জাকির হোসেন, শিক্ষক আতিকুর রহমান ও সর্দার পাড়া সোহরাব আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল খায়ের আকন্দ (মিষ্টার) প্রমূখ।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান সিদ্দিক বলেন,এই পৃথিবীতে সবচেয়ে সম্মানি মানুষ হচ্ছেন শিক্ষকরা। শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। তাই আমি আজ সম্মানিত শিক্ষকদের নিয়ে এই সমাবেশের আয়োজন করেছি। আপনারা আমার ডাকে সাড়া দিয়েছেন তার জন্য আমি সত্যিই কৃতজ্ঞ। আপনারা আপনার নিজের সন্তানে যেভাবে খেয়াল রাখেন দয়াকরে সকল শিক্ষার্থীকে সেভাবে খেয়াল রাখবেন। দায়িত্ব নিয়ে পড়াশোনা করাবেন। আমি চাই মেরুরচর ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মান গুনগত হোক। এ জন্য আমি আপনাদের সব ধরনের সহযোগীতা করবো। আপনারা আপনাদের সমস্যা আমাকে বলবেন আমি সব সময় আপনাদের পাশে আছি। শিক্ষার মান উন্নয়নে যা যা করা দরকার আমি তাই করতে চাই। আপনারা শুধু আমাকে সহযোগীতা করবেন। শিক্ষার মান উন্নয়নসহ,মাদক মুক্ত,জুয়া মুক্ত বাল্যবিয়ে মুক্ত মেরুরচর ইউনিয়ন গড়াই আমার লক্ষ্য। সেই সাথে মেরুরচর ইউনিয়নের সকল শিক্ষার্থীর জন্ম নিবন্ধন করতে কোন টাকা লাগবে না বলেও ঘোষনা দেন চেয়ারম্যান।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article