উর্মিবাংলা প্রতিদিন রিপোর্টঃ ময়মনসিংহের ত্রিশালে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন চলাকালীন সময়ে সম্মেলনের পাশের রাস্তায় ছুরিকাঘাতে নিহত আবির হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।
সোমবার (২৫ জুলাই) দুপুরে নগরীর ফিরোজ জাহাঙ্গীর চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা আবির হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবি জানান।
এসময় নিহত আবিরের বাবা আবু কালাম, মা পান্না বেগম, স্ত্রী অনিকা আক্তার, বড়বোন রিতু আক্তার বক্তব্য রাখেন।
উল্লেখ্য, গত ২১ জুলাই ত্রিশালে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন চলার সময় নজরুল একাডেমীর ডাকবাংলোর সামনের সড়কে আবিরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।


