18.9 C
Munich
Monday, June 15, 2026

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বকশীগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

Must read

মতিন রহমান।। ‘নিরাপদ মাছে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ স্লোগানকে সামনে নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষে জামালপুরের বকশীগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি,পোনা মাছ অবমুক্তকরণ,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৪ জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে একই স্থানে এসে মিলিত হয়।

পরে উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্তকরণ শেষে উপজেলা সরকারি গণগন্থাগারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনমুন জাহান লিজার সভাপতিত্বে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার।

উদ্বোধনী শেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা আশরাফুল ইসলাম রিয়েল,কৃষি কর্মকর্তা আলগীর আজাদ,বকশীগঞ্জ থানার (ওসি) তদন্ত আব্দুর রহিম,শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ প্রমূখ্য।

উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদ।  আলোচনা সভা শেষে দু্ই জন সফল মৎস‌্য চাষীদের সম্মাননা স্নারক ও পুরস্কার বিতরন করা হয়।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article