26.4 C
Munich
Tuesday, May 26, 2026

ইন্সপেক্টর মাহবুবুর রহমান আইসি হিসাবে যোগদান করায় ২নং পুলিশ ফাঁড়ি এলাকায় স্বস্তি

Must read

সুমন ভৌমিকঃ খুবই আলোচিত ব্যক্তি ও চৌকস অফিসার হিসাবে ইন্সপেক্টর মোঃ মাহবুবুর রহমান মানুষের নজর কেড়েছেন। তিনি ময়মনসিংহ মহানগরে ১নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ থাকাকালে এলাকাকে নিরাপত্তা বলয়ে  রেখেছেন। চোর, ছিনতাইকারী, পকেটমার ও সন্ত্রাসীদের কাছে ইন্সপেক্টর মাহবুবুর রহমান ছিলেন আতংক। সুঠাম দেহের অধিকারী ও কন্ঠের জোরধ্বনি মাহবুবুরকে যে কোন সন্ত্রাসী ভয়ে আতংকে থাকতো। এছাড়া তিনি ১নং পুলিশ ফাঁড়ি এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করতেন। আর সেই মাহবুবুর রহমান ভাগ্যের কাছে পরাজয় বরণ করে হালুয়াঘাট সার্কেল অফিসে বদলী হয়।

তিনি হালুয়াঘাট সার্কেল অফিসে তিন মাস বিশ দিন ছিলেন। তারপর পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ হলে ইন্সপেক্টর মাহবুবুর রহমানকে ঈশ্বরগঞ্জ থানায় ইন্সপেক্টর (তদন্ত) হিসাবে পোষ্টিং প্রদান করেন। কিন্তু এদিকে ২নং পুলিশ ফাঁড়ি এলাকায় চোর, ছিনতাইকারী, পকেটমার ও সন্ত্রাসীদের আনাগোনা বেড়ে যায়। আর এইগুলো নিয়ন্ত্রণ করতে হলে দক্ষ ও যোগ্য অফিসার ছাড়া সম্ভব হয় না। সেদিকে দৃষ্টি দিয়ে ময়মনসিংহের সুযোগ্য পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান (পিপিএম-সেবা) ইন্সপেক্টর মাহবুবুর রহমান এর ঈশ্বরগঞ্জ থানার পোষ্টিং রদ করে তাকে ২নং ফাঁড়িতে ইনচার্জ হিসাবে যোগদানের নির্দেশ প্রদান করেন।

চৌকস অফিসার ইন্সপেক্টর মাহবুবুর রহমান ২নং পুলিশ ফাঁড়িতে ইনচার্জ হিসাবে যোগদানের খবরে এলাকায় স্বস্তি ফিরে আসে এই কারনে তিনি ১নং পুলিশ ফাঁড়ি এলাকায় থাকাকালে এলাকাটি নিরাপত্তা বলয়ে ঢেকে রেখেছিলেন।

অন্যদিকে দেখা যায় ইন্সপেক্টর মাহবুবুর রহমান সাংবাদিক বান্ধব অফিসার। তিনি ২নং পুলিশ ফাঁড়িতে ইনচার্জ হিসাবে যোগদান করছেন এই খবরে ২নং পুলিশ ফাঁড়িটি সাংবাদিককে (প্রায় ৪০ জন) ভরে যায়। এরা সবাই মাঠ পর্যায় সাংবাদিক। এদের মাঝে অনেককে দেখা যায় মুখে মিষ্টি হাসি ও ফটো সেশনে ব্যস্ত থাকতে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article