নিজস্ব প্রতিনিধি ॥
২০২২ সালের জনশুমারী ও গৃহগণনাতে বকশীগঞ্জের আদিবাসীদের যথাযথভাবে গণনার দাবিতে স্মারকলিপি দিয়েছেন ভারতীয় সীমান্তবর্তী গারো পাহাড়ের আদিবাসী নেতারা। সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি দেন তারা। আদিবাসী নেতাদের দাবি জাতি ও গোষ্ঠীভেদে তথ্য সঠিকভাবে অর্ন্তভুক্ত করতে হবে। প্রতিটি খানা,বসত বাড়ির ধরণ উল্লেখ, একই গৃহে একাধিক খানা থাকলে আলাদা আলাদা তথ্য সংগ্রহ,খানা প্রদান ও খানা সদস্যের নাম উল্লেখ এবং জনশুমারি ও গৃহ গণনার তথ্য অনুযায়ী আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে।
ইউএনও কাছে স্মারকলিপি প্রদান কালে অন্যান্যের মধ্যে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াছমিন স্মৃতি, আদিবাসী সংগঠন ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক অনন্ত ম্রং,সহ-সভাপতি ফতেমনি সাংমা,জুনিয়র প্রোগ্রাম অফিসার সুরঞ্জন রাকসাম,আদিবাসী নেতা ডামিয়েন চিরান,বিউটি ম্রং, ম্যাগডেলিনা ম্রং ও উপজেলা গারো ছাত্র সংগঠনের সভাপতি রাহুল রাকসাম প্রমূখ উপস্থিত ছিলেন।
বকশীগঞ্জে আদিবাসীদের স্মারকলিপি পেশ


