Friday, July 3, 2026

বকশীগঞ্জে ওয়ার্ড আ’লীগের কমিটি নিয়ে পাল্টাপাল্টি কর্মসূচি

Must read

মতিন রহমান।। জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নিলাক্ষিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে নৌকার বিরোধীতাকারীকে ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক করার অভিযোগে বিক্ষোভ ও মানববন্ধন করেছে পদবঞ্চিত নেতাকর্মীরা। অপরদিকে ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক শরিফ মিয়ার সমর্থকরা মিথ্যা অপপ্রচার বন্ধের দাবীতে বিক্ষোভ করেছেন।

সোমবার বেলা ৩ টার দিকে উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের চৌরাস্তা মোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন পদবঞ্চিত বিক্ষুব্ধ নেতাকর্মীরা। অপরদিকে ঘোষিত কমিটির সমর্থনে ও বিক্ষোভ করেন সাধারণ সম্পাদক শরিফ মিয়ার সমর্থকরা।

জানা যায়,রোববার বিকালে বকশীগঞ্জ উপজেলার নিলাক্ষিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জামালপুর জেলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক খন্দকার রেজাউল করিম। উদ্বোধন করেন নিলক্ষিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাইফুল ইসলাম খোকা। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সদস্য রেজাউল করিম চৌধুরী মামুন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইসমাইল হোসেন বাবুল তালুকদার,কৃষি বিষয়ক সম্পাদক এ.কে.এম হান্নান ও উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি শাহীনা বেগম। ওয়ার্ড আওয়ামীলীগের সম্মেলনে সভাপতি পদে ১১ জন ও সাধারণ সম্পাদক পদে ৪ জন প্রার্থী হন। সাধারণ সম্পাদক ৪ জনের মধ্যে মাঞ্জালিয়া গ্রামের শরিফ মিয়াকে নিয়ে তাৎক্ষনিক উপস্থিত ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মীরা প্রতিবাদ করেন। নেতাকর্মীদের অভিযোগ শরিফ মিয়া বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নেন এবং স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর এজেন্ট ছিলেন। এরপরেও রাতে উপজেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে শরিফ মিয়াকে সাধারণ সম্পাদক ঘোষনা করা হয়। এতে ক্ষোভ প্রকাশ করেন ওয়ার্ড আওয়ামীলীগের নেতাকর্মীরা।

শরিফ উদ্দিনের পদ বাতিলের দাবিতে বিক্ষোভ শেষে মানববন্ধনে বক্তব্য রাখেন মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফুল সুন্দরী,মাজেদা বেগম,রেজিয়া বেগম,আওয়ামীলীগ নেতা সিরাজুল ইসলাম,সাধারণ সম্পাদক প্রার্থী আফজাল মিয়া,কালু মিয়া ও মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সহ-সভাপতি সেলিম মিয়া প্রমূখ।বক্তারা অবিলম্বে শরিফ মিয়ার পদ বাতিল করে আওয়ামী পরিবারের ত্যাগী নেতাদের মুল্যায়নের দাবি জানান তারা।

এ ব্যাপারে ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক শরিফ মিয়া বলেন,আমি জন্ম লগ্ন থেকেই আওয়ামীলীগ করি। আমার পরিবারের সবাই নৌকা পাগল। যে কারনে দল আমাকে মুল্যায়ন করেছে। পুর্ব বিরোধের জেরে একটি মহল আমার বিরোধীতা করছে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article