মতিন রহমান:জামালপুরের বকশীগঞ্জে ভারতীয় ক্ষমতাসীন বিজেপির ঘনিষ্ঠ দুই নেতা নুপুর শর্মা ও মিডিয়া সেলের প্রধান নবীন জিন্দাল মহানবী হজরত মুহাম্মদ (সঃ) এবং হযরত আয়শা (রাঃ) কে নিয়ে কুরুচিপূর্ণ ও অবমাননা কর বক্তব্য দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ জুন) বিকালে বকশীগঞ্জ ওলামা পরিষদ ও সকল ধর্মপ্রাণ মুসলমান একত্রিত হয়ে এই কর্মসূচির আয়োজন করেন। উপজেলার জামে মসজিদের সকল মুসুল্লি ও ইমাম সাহেবরা বকশীগঞ্জ এন.এম উচ্চ বিদ্যালয়ে মাঠে সমবেষ্টিত হয়ে বিক্ষোভ মিছিল শুরু করে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক সহ বিভিন্ন সড়ক পদক্ষিন শেষে পুরাতন বাসষ্ট্যান্ড বটতলা মোড়ে গিয়ে সমাবেশ করেন। এসময় সকল ধর্ম প্রাণ মুসলমানদের উপস্থিতিতে বক্তব্য রাখেন পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর,বকশীগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতী মোহাম্মদ আলী,বকশীগঞ্জ বাস টারমিনাল জামে মসজিদের খতিব মওলানা সাইফুল্লাহ, বকশীগঞ্জ উলামা পরিষদের সাধারণ সম্পাদক মুফতী মনিরুল ইসলাম সহ বিভিন্ন মসজিদে ইমামগন।
বক্তারা ভারতের বিপক্ষে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন নুপুর শর্মা ও নবীন জিন্দাল শুধু মুসলমানদের প্রিয় নবীকে নিয়ে বাজে মন্তব্য করেনি বিশ্বের সকল ধর্মপ্রাণ মুসলমানদের হৃদয়ের রক্তক্ষরণ করেছে । নবীর দুশমনের কোনো ধর্ম নেই, পরিচয় নেই । নবীর দুশমনের কোনো জাতীয় পরিচয় নেই, নবীর দুশমনের কোনো রাজনৈতিক পরিচয় নেই ।
এসময় বক্তারা সরকারকে ভারতীয় সকল পণ্য বয়কট করার আহ্বান জানান এবং নুপুর শর্মা ও নবীন জিন্দাল’র ফাঁসি দাবি করেন। শেষে মোনাজাতের মাধ্যমে প্রিয় নবী হযরত মোহাম্মদ (সঃ) ওপর দুরুদ সালাম পেশ করে বিক্ষোভ-সমাবেশ সমাপ্তি ঘোষণা করেন।


