মাসুদ রানা ॥
জামালপুরের বকশীগঞ্জে সাবেক স্ত্রীকে অপহরণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ণের চেষ্টা কালে একটি সাদা প্রাইভেটকার ও দুইজনকে আটক করে পুুলিশে দিয়েছে স্থানীয়রা। শনিবার সন্ধ্যায় কামালপুর ইউনিয়নের মাঝগেদরা বটতলা এলাকায় এই ঘটনা ঘটে। আটকৃতরা হলো পৗর শহরের মাঝপাড়া গ্রামের আকতার হোসেনের ছেলে মজনু মিয়া ও মাঝগেদরা এলাকার জহুরুল হকের ছেলে মোস্তাইন।
জানা যায়, বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের গলাকাটি গ্রামের হামেজ উদ্দিনের ছেলে আব্দুল মান্নানের সাথে প্রায় চার বছর আগে ধানুয়া কামালপুর ইউনিয়নের নয়াপাড়া এলাকার বাসিন্দা ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাসান জুবায়ের হিটলারের কন্যা আয়শা জুবাইদা শশীর বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্ত্রী শশীকে নানা ভাবে শারিরীক ও মানসকি ভাবে নির্যাতন করে আসছিলো মান্নান। দিনদিন নির্যাতনের মাত্রা বেড়ে যাওয়ায় গত ৬/৭ মাস পূর্বে স্ত্রী আয়শা জুবাইদা শশী স্বেচ্ছায় মান্নানকে তালাক দেয়। এরপর থেকেই আয়শা বিভিন্ন ভাবে উত্যাক্ত করে আসছিলো। শনিবার সকাল থেকেই মাঝগেদরা এলাকায় সহযোগীদের নিয়ে উৎপেতে থাকে মান্নান ও তার সহযোগীরা। আয়শা জুবাইদা শশী বকশীগঞ্জ মহিলা ডিগ্রঅ কলেজ থেকে অটোরিকশা দিয়ে বাড়ি ফেরার পথে মাঝগেদরা এলাকায় তার গতিরোধ করে মান্নান। এক পর্যায়ে মান্নান তার সহযোগী মজনু মিয়া ও মোস্তাইন আয়শা জুবাইদা শশীকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে। এক পর্যায়ে আয়শা জুবাইদা শশীর ডাক চিৎকারে স্থানীয় এলাকাবাসী গাড়িটি আটক করে। এ সময় সাবেক স্বামী মান্নান পালিয়ে গেলেও তার দুই সহযোগী মজনু ও মোস্তাইনকে ধরে ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদে আটকে রাখা হয়। পরে খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বকশীগঞ্জ থানার এস আই আবু শরীফ জানান,তাদের আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বকশীগঞ্জে সাবেক স্ত্রীকে অপহরণের চেষ্টা, আটক-২


