18 C
Munich
Tuesday, May 26, 2026

বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান বীর প্রতীক আর নেই

Must read

ফরহাদ আলী ॥
জামালপুরের বকশীগঞ্জে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান (বীর প্রতীক) মারা গেছেন। (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। রোববার দুপুরে বার্ধক্য জনিত কারনে উপজেলার ধানুয়া কামালপুর নিজ বাড়িতে তিনি মৃত্যু বরণ করেন।
জানা যায়,বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর সরকার বাড়ির বাসিন্দা বীর প্রতীক খেতাবপ্রাপ্ত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা বীর প্রতীক মতিউর রহমান দীর্ঘদিন যাবত লিভারসহ নানা জটিল রোগে ভুগছিলেন। রোববার সকাল থেকেই তার অবস্থার অবনতি হতে থাকে। দুপুরে তিনি মারা যান। আজ সোমবার সকাল নয়টায় নিজ বাড়িতে গার্ড অব অনার প্রদান শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হবে। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৩ বছর। তিনি স্ত্রী,তিন মেয়ে ও দুই ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে সাবেক মন্ত্রী আবুল কালাম আজাদ এমপি,বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি শিল্পপতি নুর মোহাম্মদ ও ইউপি চেয়ারম্যান মশিউর রহমান লাকপতি গভীর শোক ও সমবেধনা জানিয়েছেন।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article