26.4 C
Munich
Tuesday, May 26, 2026

বকশীগঞ্জের মেরুরচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠন

Must read

স্টাফ রিপোর্টার ॥
দলকে গতিশীল করার লক্ষে বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠন করা হয়েছে। সোহরাব আলীকে আহবায়ক ও সাইফুল ইসলাম বাবুকে সদস্য সচিব করে শুক্রবার ৩১ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দিয়েছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আশিকুর রহমান তোলন ও সদস্য সচিব শহিদুল হক দুলাল। কমিটিতে রিয়াজুল হক, মোহাম্মদ ডিয়ন,সবুজ মিয়া,নয়ন মিয়া,রুবেল মিয়া,মো: নিয়াত,উজ্জল হোসেন,মো: রুমান ও সম্রাট হোসেনকে যুগ্ম আহবায়ক করা হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে কমিটি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মানিক সওদাগর। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আশিকুর রহমান তোলনের সভাপতিত্বে ও সদস্য সচিব শহিদুল হক দুলালের সঞ্চালনায় কমিটি হস্তান্তর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির আহবায়ক জাহিদুল ইসলাম প্রিন্স ও মেরুরচর ইউনিয়ন বিএনপির আহবায়ক জাহাঙ্গীর আলম পুলক প্রমূখ।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article