মতিন রহমান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলার রবিয়ার চর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করেছেন পরিকল্পনা মন্ত্রনালায়ের সংসদীয় কমিটির চেয়ারম্যান সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ এমপি।
বৃহস্পতিবার সকালে তিনি ওই নতুন ভবনের উদ্বোধন করেন। ওই সময় তার সাথে ছিলেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুন মুন জাহান লিজা, মেরুরচর ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান সিদ্দিক, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি নুরল আমীন ফোরকান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আগা সাইয়ুম, সহ সভাপতি শিল্পপতি তাওফিক হোসেন খিজির, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমিন স্মৃতি, উপজেলা মহিলা লীগের সভাপতি শাহিনা বেগম, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক আব্দুল আলীম তারা।
রবিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন শেষে আবুল কালাম আজাদ এমপি স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকদের সার্বিক খোজঁ খবর নেন। সাবেক মন্ত্রী আবুল কালাম আজাদ এমপি পড়া লেখার বিষয়ে শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করেন।তিনি শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দেন। উদ্বোধন শেষে স্কুল ভবনে আলোচনা সভায় উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাকদের ধন্যবাদ জানান আবুল কালাম আজাদ এমপি।


