24.4 C
Munich
Wednesday, June 17, 2026

ময়মনসিংহের দক্ষ ও চৌকস অফিসার আনোয়ার নগরীর ১নং পুলিশ ফাঁড়িতে ইনচার্জ হিসাবে যোগদান

Must read

সুমন ভৌমিকঃ ময়মনসিংহ নগরের প্রাণকেন্দ্র ১নং পুলিশ ফাঁড়িতে মঙ্গলবার রাত সাড়ে ১১টায় কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ কামাল আকন্দ (পিপিএম-বার) এর উপস্থিতিতে নবাগত ইনচার্জ হিসাবে যোগদান করলেন উপ-পরিদর্শক আনোয়ার হোসেন। তাকে ১নং পুলিশ ফাঁড়ি’র কার্যালয়ে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়। এসময় ওসি শাহ কামাল আকন্দ সংক্ষিপ্ত বক্তব্য দেন এবং উপ-পরিদর্শক আনোয়ারকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে মিষ্টি খেয়ে চলে যান।

উপ-পরিদর্শক আনোয়ার হোসেন এর আগে ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থা’র সেকেন্ড অফিসার ছিলেন। তিনি দক্ষতা ও যোগ্যতা সম্পূর্র্ণ ব্যক্তি ছিলেন এবং সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন। তিনি জেলা গোয়েন্দা সংস্থা’র কার্যালয়ে সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেন। একজন চৌকস অফিসার হিসাবে ময়মনসিংহ নগরের অপরাধীদের সমন্ধে তার কাছে সকল তথ্য আছে। নগরের অপরাধীরা তাকে জমের মত ভয় পায়।

উপ-পরিদর্শক আনোয়ার হোসেন অপরাধীদের কাছে তিনি যেমন ছিলেন ত্রাস, ঠিক তেমনি সামাজিক আচার-বিচারে মেধায় ছিলেন অগ্রভাগে। উপ-পরিদর্শক আনোয়ার ওসি শাহ কামাল আকন্দের মত ঠান্ডা মেজাজী এবং অপরাধীদের কাছে তীক্ষè ধারালো। তিনি একজন সফল পুলিশ অফিসার হিসাবে নিজেকে অনেক আগেই প্রতিষ্ঠিত করেছেন। এই সকল বিষয় বিচার বিশ্লেষণ করে পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান (পিপিএম-সেবা) যোগ্য তালিকায় থাকা উপ-পরির্দশক আনোয়ার হোসেনকে ১নং পুলিশ ফাঁড়ি’র ইনচার্জ হিসাবে নিয়োগ প্রদান করেন। তিনি পুলিশ পরিদর্শক মোঃ মাহবুবুর রহমানের স্থলাভিষিক্ত হলেন। ডিবি’র সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন ১নং পুলিশ ফাঁড়িতে যোগদান করবেন এই খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। সেই সাথে নগরবাসীর মাঝে অপরাধ নিয়ন্ত্রণে আশার সঞ্চয় ঘটেছে।

এর আগে উপ-পরিদর্শক আনোয়ার হোসেন পূর্বের কর্মস্থল ডিবি কার্যালয় থেকে নতুন কর্মস্থলে যোগদানের উদ্দেশ্যে রওনা দিলে ডিবি পুলিশের বিশাল বহর আনোয়ার হোসেন এর সাথে ১নং পুলিশ ফাঁড়িতে আসে।

১নং পুলিশ ফাঁড়ির নবাগত ইনচার্জ উপ-পরিদর্শক আনোয়ার হোসেন এর যোগদানের সময় কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, এই ফাঁড়ি’র এলাকাটি নগরের গুরুত্বপূর্ণ এলাকা। এই ফাঁড়ি’র এলাকায় দায়িত্ব পালনের মাধ্যেমে সঠিক সমাধান যত দ্রুত হয় তাতে আমার চাপ কমে যায়। আমি বিশ্বাস করি উপ-পরিদর্শক আনোয়ার হোসেন সেই চাপগুলো সমাধানে সক্ষম হবেন।

এরপর কোতোয়ালী পুলিশ, ডিবি পুলিশ ও ১নং ফাঁড়ি’র পুলিশ এবং সাংবাদিকরা মিষ্টি মুখ করেন। রাত দেড়টায় ১নং পুলিশ ফাঁড়ির নবাগত ইনচার্জ উপ-পরিদর্শক আনোয়ার হোসেন ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় এসে ওসি শাহ কামাল আকন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article