23.5 C
Munich
Wednesday, June 17, 2026

বন্ধ রাস্তা খুলে দিলেন পৌর মেয়র

Must read

নিজস্ব প্রতিনিধি ॥
জামালপুরের বকশীগঞ্জে একটি বন্ধ রাস্তা খুলে দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে পৌর শহরের মেষেরচর পূর্বপাড়ায় বন্ধ রাস্তাটি খুলে দেন পৌর মেয়র নজরুর ইসলাম সওদাগর। পূর্ব বিরোধের জেরে গত সোমবার সকালে বালি ফেলে ও টিন দিয়ে রাস্তাটি বন্ধ করে দেন একই এলাকার মৃত জলিল মিস্ত্রির ছেলে জহুরুল হক।

জানা যায়,বকশীগঞ্জ পৌর শহরের পূর্ব মেষেরচর গ্রামের জহুরুল হকের সাথে একই এলাকার চাঁন মিয়া গংদের বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিলো। পূর্ব বিরোধের জেরে গত সোমবার সকালে প্রায় দেড়শ বছরের পুরনো রাস্তাটির মাথায় বালি ও টিন দিয়ে বন্ধ করে দেয় জহুরুল হক। এতে করে ওই এলাকার প্রায় দুইশ পরিবার অবরুদ্ধ হয়ে পড়ে। দুইশ পরিবারের প্রায় ৬/৭ শতাধিক মানুষের যাতায়াতে দারুন বিঘ্ন সৃষ্টি হয়। রাস্তা দিয়ে মসজিদে যেতে পারছিলো না মুসল্লীরা। এবং স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা দারুন সমস্যার মধ্যে পড়ে। এই নিয়ে উভয় পক্ষের মধ্যে টানটান উত্তেজনার সৃষ্টি হয়। খরব পেয়ে মঙ্গলবার দুপুরে ঘটনাস্থলে যান পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর। পরে উভয় পক্ষের সাথে কথা বলে সমঝোতার মাধ্যমে বন্ধ রাস্তাটি খুলে দেন তিনি।

এ ব্যাপারে বকশীগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর বলেন,রাস্তাটি দীর্ঘদিনের পুরনো। তাছাড়া রাস্তা বন্ধ করার কোন সূযোগ নেই। উভয় পক্ষের সাথে কথা বলে রাস্তাটি খুলে দেয়া হয়েছে। ৬৫ লাখ টাকা ব্যায়ে ওই রাস্তাটি পাকা করণের জন্য টেন্ডার আহবান করা হয়েছে বলেও জানান তিনি।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article