18.3 C
Munich
Thursday, June 18, 2026

বকশীগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রলীগের কমিটি স্থগিত

Must read

নিজস্ব প্রতিনিধি ॥
জামালপুরের বকশীগঞ্জ উপজেলা ছাত্রলীগ ও পৌর ছাত্রলীগের কমিটি স্থগিত করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সোমবার জামালপুর জেলা ছাত্রলীগের সভাপতি খাবীরুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বি স্বাক্ষরিত পত্রে কমিটি স্থগিত করা হয়। সেই সাথে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সকল সাংগঠনিক কার্যক্রমও স্থগিত করা হয়েছে।
জানা যায়, গত ৯ মার্চ রাজ রাজনকে আহব্বায়ক ও পনির আহম্মেদ কে ১নং যুগ্ন আহব্বায়ক করে ৫১ সদস্য বিশিষ্ট বকশীগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহব্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অনুমোদন দেন জামালপুর জেলা ছাত্রলীগের সদ্য বিদায়ী সভাপতি নিহাদুল আলম নিহাদ ও সাধারণ সম্পাদক মাকসুদ বিন জালাল প্লাবন। ২৭ মার্চ রোববার রাতে আলভী তালুকদারকে আহবায়ক ও সাআদ আহমেদ নয়নকে ১ নং যুগ্ন আহবায়ক করে বকশীগঞ্জ পৌর ছাত্রলীগের কমিটি গঠন করা হয়। কমিটি অনুমোদন দেন বকশীগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহবায়ক রাজ রাজন ও যুগ্ন আহবায়ক পনির আহম্মেদ। রাতে কমিটি গঠন হলেও সকালেই কমিটি স্থগিত করে জেলা ছাত্রলীগ ।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article