18.3 C
Munich
Thursday, June 18, 2026

বকশীগঞ্জের নিলক্ষিয়া ইউনিয়ন আওয়ামীলীগের জরুরি সভা

Must read

মোহাম্মদ আসাদঃ বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়ন আওয়ামী লীগের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার রাতে বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি বিশিষ্ট শিল্পপতি নূর মোহাম্মদের বাড়িতে এ সভা অনুষ্ঠিত হয়। নিলক্ষিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মঞ্জু মিয়ার সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে  বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মিষ্টার, উপজেলা আওয়ামী লীগের সদস্য নজরুল ইসলাম, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নাজিমুদ্দিন, হুমায়ুন,স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মনির ও ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি এস এম আমিন সাদ্দাম প্রমুখ।

জরুরি সভায় বক্তরা বলেন, ইউপি নির্বাচনের পর থেকে পরাজিত প্রার্থীরা নানা ভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে।নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, যারা ষড়যন্ত্র করছেন তারা বোকার স্বর্গে বাস করছেন আগামীতে যে কোন ধরনের ষড়যন্ত্রই আসুক না কেন নিলক্ষিয়া ইউনিয়ন আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের প্রত্যেক নেতাকর্মী কঠোর ভাবে তার মোকাবেলা করবে।

ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি -সাধারণ সম্পাদকসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article