16.6 C
Munich
Thursday, June 18, 2026

আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে- ইউপি চেয়ারম্যান মাসুম

Must read

জামালপুর প্রতিনিধি ॥
মোবাইল ফোনে রেকর্ডকৃত একটি অডিও ক্লিপ ফাসঁ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে সংবাদ সম্মেলন করেছেন বগারচর ইউপি চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান প্রমানিক মাসুম। তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে বলে দাবি করে রোববার বিকালে বগারচর ইউপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন তিনি। বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকরা সম্মেলনে উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে ইউপি চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান প্রমানিক মাসুম বলেন,গত ২৬ মার্চ শনিবার সকালে জানতে পারি আমি নাকি মোবাইল ফোনে আলিরপাড়া গ্রামের আলী হোসেনকে প্রাণনাশের হুমকি ও গালি গালাজ করেছি এবং আলী হোসেন বিভিন্ন নামের ফেইসবুক আইডি থেকে একটি অডিও ক্লিপ ছেড়েছে। বিষয়টি আমি জানার পর রোববার বকশীগঞ্জ থানায় জিডি করেছি। জিডি নং ১২৪৯। আসলে আমি আলী হোসেন নামে কাউকে কখনো ফোনও করিনাই। তাই প্রাণ নাশের হুমকির প্রশ্নই আসে না।  আমার ভাবমূর্তি ও আমাকে হেয় করতেই এডিট করা একটা অডিও ক্লিপ ছাড়া হয়েছে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article