নিজস্ব প্রতিনিধি ॥
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জামালপুরের বকশীগঞ্জে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়েছে। রোববার রাতে বকশীগঞ্জ পৌরসভার উদ্যোগে পুরাতন বাসস্ট্যান্ড মোড়ে অনারম্বর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে ৭১ সালের মহান মুক্তিযুদ্ধের গল্প শোনান অনুষ্ঠানের বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মফিজ উদ্দিন,বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আফসার আলী,বীর মুক্তিযোদ্ধা সাবেক অধ্যক্ষ হেলাল উদ্দিন,বীর মুক্তিযোদ্ধা পরিমল সাহা ও বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম। পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগরের সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার। বিশেষ অতিথি ছিলেন ইউএনও মুনমুন জাহান লিজা,সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ তরিকুল ইসলাম,জেলা পরিষদ সদস্য জয়নাল আবেদীন,শিল্প ও বণিক সমিতির সভাপতি আলহাজ্ব মানিক সওদাগর,সাধারণ সম্পাদক আবদুল হামিদ, মেরুরচর ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান ও সদর ইউপি চেয়ারম্যান আলমগীর কবির আলমাছ প্রমূখ।
বকশীগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা


