বকশীগঞ্জে বগারচর ইউপি চেয়ারম্যানের বিচারের দাবীতে মানব বন্ধন
- জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ২নং বগারচর ইউনিয়ন পরিষদ নির্বাচনের নৌকার পক্ষে কাজ করায় এক যুবলীগ নেতার জিহ্বা কেটে নেওয়াসহ প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনা ঘটে।এতে করে বগারচর ইউনিয়নের চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান প্রমিাণিক মাসুমের বিচারের দাবীতে রোববার (২৭ মার্চ) সরকারী বেসরকারি বিভিন্ন দপ্তরে অভিযোগ করাসহ বিকালে সারমারা ইউনিয়ন আওয়ামীলীগ অফিসের সামনে ঘন্টা ব্যাপী মানববন্ধন করেন আওয়ামীলীগ, যুবলীগ ও অঙ্গসংঘটনের কর্মীরা।এই সময় মানব বন্ধনে বক্তব্য রাখেন বগারচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গাজী হোসেন আলী সাধারন সম্পাদক সিদ্দিকুর রহমান সিদ্দিক, যুবলীগ নেতা রায়হান,ছাত্রলীগ নেতা নিয়ামত আলী সহ স্থানীয় নেতৃবৃন্দ।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৩ মার্চ দিবাগত রাত ৯টায় সময় ওই ইউনিয়নের স্বতন্ত্র নিবার্চিত চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান প্রামাণিক মাসুম যুবলীগ নেতা আলী হোসেন (৪০) কে তাহার ব্যাক্তিগত মোঠো ফোন ০১৩১০৯১০৪৭৭ থেকে ফোন দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং প্রাণ নাশের হুমকি দেন।
পরে চেয়ারম্যানের দেওয়া প্রাণ নাশের অডিও রেকর্ড টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহূর্তেই ভাইরাল হলে চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান প্রামাণিক মাসুম ক্ষিপ্ত হয়ে বিভিন্ন ভাবে ভয়ভীতি ও বাসা থেকে তুলে নেওয়ার চেষ্ঠা করেন বলে জানান যুবলীগ নেতা আলী হোসেন।
এতে করে যুবলীগ নেতা জানমালের নিরাপত্তা চেয়ে গত ২৬ মার্চ বকশীগঞ্জ থানায় চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান প্রামাণিক মাসুমের বিরুদ্ধে একটি সাধারন ডায়েরী করেন। যাহার জিডি নং -১১৩৮
- Advertisement -
- Advertisement -