সুমন ভৌমিকঃ চাল, ডাল, তেল, আটা, গ্যাস ও বিদ্যুৎ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যে বৃদ্ধির প্রতিবাদে জাতীয় পার্টি ময়মনসিংহ মহানগর, সদর এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে ২৩ মার্চ বেলা ১২টায় প্রেসক্লাব প্রাঙ্গণে এক মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আহমেদ, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির সিনিয়র সভাপতি ডাঃ কেআর ইসলাম, ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ইদ্রিস আলী, ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সহ-সভাপতি শফিকুল আলম তপন, যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খোকন, জাতীয় যুব সমিতি ময়মনসিংহ জেলা শাখার সভাপতি আফজাল হোসেন হারুন, ময়মনসিংহ জেলা ছাত্র সমাজের সাবেক সভাপতি সাব্বির হোসেন বিল্লাল, ময়মনসিংহ মহানগর জাতীয় সেচ্চাসেবক পার্টির সভাপতি বাদশা মিয়া, ময়মনসিংহ মহানগর শ্রমিক পার্টির সভাপতি আসাদুজামান আসাদ, ময়মনসিংহ জেলা তরুণ পার্টির সভাপতি কাউসার আহমেদ, সাধারণ সম্পাদক হোসাইন মোহাম্মদ সারোয়ার সহ প্রমুখ। এছাড়া ময়মনসিংহ সদর উপজেলা’র বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীবৃন্দ ও ময়মনসিংহ মহানগরের বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মীবৃন্দ সহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে নেতৃবৃন্দরা বলেন চাল, ডাল, তেল, আটা, গ্যাস ও বিদ্যুৎ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য আকাশছোঁয়া। ব্যবসায়ীরা বিভিন্ন অজুহাত দেখিয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি করছে। সরকার নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের শুল্ক রেয়াত দিলেও তার কোন কাজে আসছে না। ব্যবসায়ীরা অধিক লাভ করতে কৃত্রিম সংকট সৃষ্টি করায় সাধারণ জনগণ এর ভুক্তভোগী। দ্রব্যমূল্যের গতি রুখতে না পারলে সমাজে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হবে। নেতৃবৃন্দরা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য।


