সুমন ভৌমিকঃ বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা কোটি-কোটি প্রত্যাগত প্রবাসী ও কর্মরত প্রবাসীদের সুখ-দুঃখ, অধিকার বাস্তবায়ন ও দাবি আদায়ের একমাত্র সংগঠন প্রত্যাগত প্রবাসী আওয়ামী ফোরাম। গত ২১ মার্চ প্রত্যাগত প্রবাসী আওয়ামী ফোরাম ময়মনসিংহ জেলা শাখার নব গঠিত ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদিন হয়। এই নবগঠিত ফোরামের উদ্দেশ্য হলো মহান মুক্তিযুদ্ধের চেতনা ও অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখা এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা হাতকে শক্তিশালী করা।
বিশ্ব মানবতার নেত্রী বাংলার দুঃখী মানুষের আশ্রয়স্থল প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণকারী সৈনিক দিয়ে প্রত্যাগত প্রবাসী আওয়ামী ফোরাম ময়মনসিংহ জেলা শাখা গঠিত হয়। মুক্তিযুদ্ধের পক্ষে প্রত্যাগত ও কর্মরত প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে দেশের উন্নয়নে সহযোগী হয়ে রেমিটেন্স পাঠিয়ে যাচ্ছেন। উন্নয়নে চালিকা শক্তি এই রেমিটেন্স যোদ্ধারা দেশের উন্নয়নের জন্য বিশেষ ভূমিকা পালন করছে।
প্রবাসীদের বৃহৎ সংগঠন প্রত্যাগত প্রবাসী আওয়ামী ফোরাম নব গঠিত ময়মনসিংহ জেলা শাখার কমিটিতে যারা আছেন- সভাপতি, মোখলেছুর রহমান ফকির, সহ-সভাপতি, শরাফুউদ্দীন বাঈজিদ, নাজমুল হক কাশেম, মোঃ সাইফুল ইসলাম শেখ, মোঃ আবুল খায়ের, আনোয়ার হোসেন, কায়সারুল হক, নবীন খান, সাঈদ ইসলাম, সাধারণ সম্পাদক, আসলাম খান পাঠান, যুগ্ম-সাধারণ সম্পাদক, মোঃ খাবিরুল ইসলাম শান্ত, উজ্জল মাহমুদ, নূর হাসান পিয়াল, সাংগঠনিক সম্পাদক, মোঃ নাজিবুর রহমান সাদ, দপ্তর সম্পাদক, মোঃ রায়হান সিদ্দিক সুজন ও শিশু ও মহিলা বিষয়ক সম্পাদিকা লিনা ফারজানাসহ ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি।
প্রত্যাগত প্রবাসী আওয়ামী ফোরাম নব গঠিত ময়মনসিংহ জেলা শাখার ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন হওয়ায় কমিটির সভাপতি মোখলেছুর রহমান ফকির প্রত্যাগত প্রবাসী আওয়ামী ফোরাম কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মোঃ কাশেম, কার্যকরী সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মমতাজ হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক, মোঃ আল মামুন সরকারকে মুজিবীয় সালাম ও শুভেচ্ছা জানিয়েছেন এবং ময়মনসিংহ জেলা শাখার নব নির্বাচিত নেতৃবৃন্দের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানান।


