19.4 C
Munich
Thursday, June 18, 2026

সাংবাদিকদের সম্মাননা ক্রেস্ট দিলেন এশিয়ান টিভির ভাইস চেয়ারম্যান খিজির

Must read

নিজস্ব প্রতিনিধি ॥
মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে জামালপুরের বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা, ক্রেষ্ট প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে বকশীগঞ্জের জামিরবাগে সাংবাদিকদের সংর্বধনা ও ক্রেষ্ট প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। বকশীগঞ্জের কৃতি সন্তান ধনাঢ্য ব্যবসায়ী এশিয়ান টিভির ভাইস চেয়ারম্যান তাওফিক হোসেন খিজির এই অনুষ্ঠানের আয়োজন করেন। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এশিয়ান টিভির ভাইস চেয়ারম্যান ও বকশীগঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি তাওফিক হোসেন খিজির, বকশীগঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আগা সাইয়ুম,বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও এশিয়ান টিভির জামালপুর জেলা প্রতিনিধি এম শাহীন আল আমীন,সাবেক সভাপতি সরকার আব্দুর রাজ্জাক, সরওয়ার জামান রতন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল লতিফ লায়ন, দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খাদেমুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মিকা প্রমূখ। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে নৈশ ভোজ করেন এশিয়ান টিভির ভাইস চেয়ারম্যান তাওফিক হোসেন খিজির।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article