লিয়াকত হোসেন বাবুল ॥
জামালপুরের বকশীগঞ্জে চায়না খাতুন (১৫) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৯ টার দিকে পৌর শহরের টিকরকান্দি এলাকায় নিজ বাড়ি থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। চায়না খাতুন ওই এলাকার চান মিয়ার কন্যা।
স্থানীয়রা জানান,বকশীগঞ্জ পৌর শহরের টিকরকান্দি পশ্চিমপাড়া এলাকার চান মিয়ার কিশোরী কন্যা চায়না খাতুন কিছুদিন ধরে মাথা ব্যাথা রোগে ভুগছিলো। মঙ্গলবার সন্ধ্যায় নামাজ পড়ার কথা বলে ঘরে ডুকে দরজা বন্ধ করে দেয় সে। এরপর ঘরের ধর্নার সাথে ওড়না দিয়ে গলায় ফাসঁ দিয়ে আত্বহত্যা করে। বেশ কিছু সময় ঘরের দরজা বন্ধ থাকায় তার মা তাকে ডাক দিলে সারাশব্দ না পাওয়ায় বাড়ির লোকজন দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে দেখে চায়না ঘরের ধর্নার সাথে ঝুলছে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ তরিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ময়না তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।
বকশীগঞ্জে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার


