28.3 C
Munich
Saturday, June 20, 2026

বকশীগঞ্জে টিসিবির পণ্য বিক্রি শুরু

Must read

নিজস্ব প্রতিনিধি ॥
জামালপুরের বকশীগঞ্জে প্রান্তিক পর্যায়ের নিম্ন আয়ের মানুষের মাঝে ‘ফ্যামিলি’কার্ডে সাশ্রয়ী মূল্যে টিসিবির (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) পণ্য সামগ্রী বিক্রি শুরু হয়েছে। রমজান উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এ সিদ্ধান্ত নেয় সরকার। রোববার সকাল ১১ টায় ধানুয়া কামালপুর হাইস্কুল মাঠে বিক্রয় কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইউএনও মুনমুন জাহান লিজা।  এ সময় উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার,ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াছমিন স্মৃতি,এসিল্যান্ড মাহবুবুর রহমান,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয় ও ইউপি চেয়ারম্যান মশিউর রহমান লাকপতি প্রমূখ উপস্থিত ছিলেন।

জানা যায়,রমজান উপলক্ষে বকশীগঞ্জ উপজেলার ৭ ইউনিয়ন ও ১টি পৌরসভায় নিম্ন আয়ের ২৩ হাজার পরিবার পাবে টিসিবির পন্য সামগ্রী। জন প্রতিনিধিদের মাধ্যমে এই তালিকা প্রণয়ন করা হয়েছে। পর্যায়ক্রমে ২৭ টি পয়েন্টে এই পণ্য বিক্রয় করা হবে। ১১০ টাকা লিটার দরে দুই কেজি সয়াবিন তেল, ৫৫ টাকা কেজি দরে দুই কেজি চিনি ও ৬৫ টাকা কেজি দরে দুই কেজি মসুর ডাল প্রতি কার্ডধারী পরিবারকে দেয়া হচ্ছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা বলেন,টিসিবিরি পণ্য সুষ্ঠভাবে বিক্রির জন্য প্রত্যেকটি কেন্দ্রে বিক্রয় কার্যক্রম পর্যবেক্ষণ এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য একজন করে ট্যাগ অফিসার নিয়োজিত রয়েছেন। এছাড়াও সার্বক্ষনিক তদারকি টিম গঠন করা হয়েছে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article