মোহাম্মদ আসাদ ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের প্রথম সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে নিলক্ষিয়া আর জে পাইলট উচ্চ বিদ্যালয় সভা কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করলেন চেয়ারম্যান-মেম্বাররা। বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি,নিলক্ষিয়া আর জে পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতি ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিলক্ষিয়া আর জে পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সামিউল হক তোতা। অন্যান্যদের মধ্যে নিলক্ষিয়া ইউনিয়ন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম,নিলক্ষিয়া পাবলিক কলেজের প্রিন্সিপাল রঞ্জ, নিলক্ষিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম খোকা, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মিষ্টার,বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সদস্য খানু, নজরুল ইসলাম,মনিরুজ্জামান মনির,নিলক্ষিয়া আর জে পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুজা মিয়া,দাড়িয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাদ, ইউপি সচিব আমিন খান, ইউপি সদস্য সুজা মিয়া, আব্বাস আলী,আশরাফুল ইসলাম, আঃ রহমান মুন্সি, শারমিন আলী ওরফে আক্কেল, হামিদুর রহমান ফর্সা ,হুমায়ুন কবির, মোয়াজ্জেম হোসেন বসাক,মাসুম মিয়া বাবলু,সংরক্ষিত সদস্য সুজেদা বেগম, মোছাঃ ফরিদা বেগম ও মোছাঃ সাজেদা বেগম প্রমূখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের এক পর্যায়ে ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার নব-নির্বাচিত মেম্বার ও পরাজিত সদস্যের হাতে বিশেষ সম্মাননা পুরস্কার তুলে দেন।
বকশীগঞ্জের নিলক্ষিয়া ইউপি চেয়ারম্যান-মেম্বারদের প্রথম সভা অনুষ্ঠিত


