Friday, July 10, 2026

বকশীগঞ্জ হাসপাতালে ৭ জন ডাক্তারের যোগদান

Must read

মতিন রহমান।। জামালপুরের বকশীগঞ্জ উপজেলা সদরের ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে সোমবার ৪২তম বিসিএস থেকে নতুন নিয়োগপ্রাপ্ত ৭ জন ডাক্তার যোগদান করেছেন। দীর্ঘ দিন ধরে ডাক্তার সংকটে দূর্ভোগ পোহাচ্ছিল বকশীগঞ্জ উপজেলার মানুষ। এলাকাবাসীর দীর্ঘদিনের চাহিদা প্রেক্ষিতে স্থানীয় এমপি আবুল কালাম আজাদ ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রতাপ নন্দীর প্রচেষ্টায় বকশীগঞ্জ হাসপাতালে ডাক্তার প্রাপ্তিতে জনমনে অনেকটা স্বস্থি ফিরে এসেছে। এতে করে গরীব-অসহায় রোগীদের সেবার মান বৃদ্ধিসহ সু-চিকিৎসা পাওয়ার সুযোগ পাবে বলে ভুক্তভোগীরা আশা করছেন।

জানা যায়,বকশীগঞ্জ উপজেলার ৭ ইউনিয়ন ও ১ পৌরসভার ৩ লক্ষাধিক মানুষের একমাত্র চিকিৎসা সেবাদানকারী হাসপাতালে দীর্ঘদিন যাবৎ উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ প্রতাপ নন্দীর নেতৃত্বে ২ জন ডাক্তার অক্লান্ত পরিশ্রম করে ইনডোর-আউটডোর রোগীদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছিলেন। ৭ জন ডাক্তার হাসপাতালে যোগদান করায় ডাক্তার সংকটের বিরাজমান সমস্যার অবসান হবে এতে দুর-দুরান্ত থেকে আগত শিশু,মহিলাসহ সকল ধরনের রোগীরা সরকারের দেয়া সু-চিকিৎসার সুফল ভোগ করতে পারবে।

বকশীগঞ্জ হাসপাতালে যেসব নুতন ডাক্তাররা যোগদান করেছেন তারা হলেন ডাঃ মোঃ মাইনুল ইসলাম, ডাঃ মোঃ রাশেদুল হক, ডাঃ রিয়া সাহা, ডাঃ আবিদা জাহান, ডাঃ শারমিন সুলতানা, ডাঃ হোমায়রা ইয়াসমিন ও ডাঃ বুলবুল হোসন।

এসময় যোগদান করা নতুন ডাক্তারদের ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রতাপ নন্দী।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article