12 C
Munich
Sunday, May 17, 2026

বকশীগঞ্জে পৃথক অগ্নিকান্ডে ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

Must read

নিজস্ব প্রতিনিধি॥
জামালপুরের বকশীগঞ্জে পৃথক অগ্নিকান্ডে কমপক্ষে ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। রোববার সন্ধায় মেরুরচর ইউনিয়নের আউল পাড়া গ্রামের নজর আলীর বসত ঘরে ও শনিবার রাতে পৌর শহরের পাটহাটি মোড়ে সুমন স্টোরের গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে বকশীগঞ্জ ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রনে আনে।
জানা যায় , বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে রোববার সন্ধ্যায় মেরুরচর ইউনিয়নের আউলপাড়া গ্রামের নজর আলীর ঘরে আগুন লাগে। মুহর্তেই আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে। নজর আলীর একটি চারচালা ও একটি দুচালা টিনের ঘর,ঘরের ভিতরে থাকা প্রয়োজনীয় আসবাবপত্র পুড়ে ভস্মিভুত হয়ে যায়। একই সাথে ঘরের ভিতর আলমারীতে থাকা নগদ প্রায় আড়াই লাখ টাকা পুড়ে যায়। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়। ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। অপরদিকে গত শনিবার রাতে বকশীগঞ্জ পৌরশহরের পাটহাটি মোড়ে সুমন স্টোরের তালাবদ্ধ গোডাউনে আগুন লাগে। আগুনের ধোয়া চারিদিকে ছড়িয়ে পড়লে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এতে গোডাউনের ভিতরে থাকা বিভিন্ন ব্র্যান্ডের পণ্য সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। প্রাথমিক ভাবে আগুনের সূত্রপাতের বিষয়টি জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article