7.9 C
Munich
Sunday, May 17, 2026

বকশীগঞ্জে দৈনিক সকালের সময়ের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

Must read

লিয়াকত হোসেন বাবুল ॥
বকশীগঞ্জে দৈনিক সকালের সময়ের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। কেক কাটা,দোয়া ও আলোচনার সভার মধ্যদিয়ে দিবসটি পালিত হয়। শনিবার রাতে বকশীগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বকশীগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর। বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম শাহীন আল আমীনের সভাপতিত্বে ও দৈনিক সকালের সময়ের জেলা প্রতিনিধি মো.জামিলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.প্রতাপ নন্দী,বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ তরিকুল ইসলাম,জেলা পরিষদ সদস্য ও বকশীগঞ্জ বাস মালিক সমিতির সভাপতি জয়নাল আবেদীন,উপ-পরিদর্শন রাজু আহমেদ ও বকশীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল লতিফ লায়ন। এ সময় সাংবাদিকদের মধ্যে সরকার আবদুর রাজ্জাক,সরওয়ার জামান রতন, মাসুদ উল হাসান, মতিন রহমান,উৎপল মোহন্ত,এম এ ছালাম মাহমুদ,লিয়াকত হোসেন বাবুল,মোহাম্মদ আসাদ ও আলমাছ আলী প্রমূখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের এক পর্যায়ে দৈনিক সকালের সময়ের জেলা প্রতিনিধির পক্ষ থেকে অতিথিদের ক্রেষ্ট প্রদান করা হয়।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article