7.9 C
Munich
Sunday, May 17, 2026

মানসিক ভারসাম্যহীন নিখোঁজ ছেলেকে ফিরে পেলেন মা-বাবা

Must read

মতিন রহমান।।মানসিক ভারসাম্যহীন শাকিল(১৬) শেরপুরের ঝিনাইগাতী উপজেলার দাড়িয়াপাড়া গ্রামের বাড়ি থেকে দুই মাস আগে নিখোঁজ হন। হারিয়ে যাওয়ার পর সন্তানকে অনেক খোঁজখোঁজি করেছেন মোঃ খুশু মিয়া ও শাবানা খাতুন দম্পতি। একপর্যায়ে সন্তানকে ফিরে পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন তাঁরা।

বৃহস্পতিবার(২৪ ফেব্রুয়ারি) বকশীগঞ্জ বাজারের পায়েল টেলিকমের মালিক মারুফ হোসেনর প্রচেষ্টায় দীর্ঘদিন পর মা–বাবা ফিরে পেয়েছেন তাঁদের হারিয়ে যাওয়া সন্তান শাকিল। শাকিলকে তাঁর বাবা মোঃ খুশু মিয়া ও মা শাবানা খাতুনের কাছে হস্তান্তর করা হয়।
সন্ধানদাতা পায়েল টেলিকমের মালিক মারুফ হোসেন বলেন,কয়েকদিন ধরে বাজারে ঘোরাফেরা করতে দেখি। মানসিক ভারসাম্যহীন হলেও শাকিল উচ্ছৃঙ্খল আচরন করতোনা তাকে হোটেলে নিয়ে খাওয়াই ও শখতা গড়ে তুলে পরিচয় নিশ্চিত হয়ে তার মা,বাবা কে খবর দেই। শাকিলকে তার মা,বাবার কাছে ফিরিয়ে দিতে পেরে নিজের কাছে খুবই ভালো লাগছে।
- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article