7.9 C
Munich
Sunday, May 17, 2026

দেওয়ানগঞ্জে বাড়িঘরে হামলা,ভাঙচুর আহত-১০

Must read

নিজস্ব প্রতিনিধি ॥
দেওয়ানগঞ্জে পূর্ব বিরোধের জেরে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০জন আহত হয়েছে। আহতরা দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার শাহাজাদপুর তেতুলতলি এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, শ্যালোমেশিন চুরির ঘটনাকে কেন্দ্র করে প্রায় এক বছর পূর্বে গ্রাম্য শালিস বৈঠক হয়। শালিস বৈঠকে পশ্চিম দফরপাড়া এলাকার আবুল কালাম ওরফে বড় গেল্লার ছেলে খলিল মিয়া দোষী সাব্যস্ত হয়। সে সময় বৈঠকে খলিল মিয়া তেতুলতলি গ্রামের মৃত মোন্নাফ আলীর ছেলে ফুলু মিয়াও মেশিন চুরির ঘটনায় জড়িত বলে দাবি করেন। তার দাবির প্রেক্ষিতে গ্রাম্য শালিস বৈঠকে ফুলু মিয়াকে অভিযুক্ত করে বিচার করা হয়নি। এই নিয়ে খলিল ও ফুলু মিয়ার মধ্যে বিরোধ সৃষ্টি হয়। গ্রাম্য শালিস বৈঠকের পর দিন খলিল মিয়া ফুলু মিয়ার স্কুল পড়–য়া ছেলে লিচু মিয়া ও স্থানীয় এক লিপন নামের এক ছেলেকে ভুট্টা চুরির অপবাদ দিয়ে গাছের সাথে বেধেঁ ব্যাপক নির্যাতন করে। এর পর থেকেই খলিল মিয়া ও ফুলু মিয়ার সাথে শত্রুতার সৃষ্টি হয়।
শুক্রবার সন্ধ্যায় ফুলু মিয়ার বাড়ির পাশের রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলো খলিল মিয়া ও তার সহযোগীরা। ফেরার সময় ফুলু মিয়াকে উদ্দেশ্য করে পূর্বের ঘটনা নিয়ে আপত্তিকর ও উস্কানিমুলক কথাবার্তা বলেন খলিল মিয়া। এ সময় বাড়িতে থাকা ফুলু মিয়া প্রতিবাদ জানান। এই নিয়ে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে খলিল মিয়া ও তার সাথে থাকা ২০/২৫ জনের একটি সংঘবদ্ধ দল পুূর্ব পরিকল্পিতভাবে লাঠিসোটা নিয়ে ফুলু মিয়ার বাড়িঘরে হামলা চালায়। এক পর্যায়ে ঘরে ঢুুকে আসবাবপত্র ভাঙচুরসহ ঘরের বেড়া কুপিয়ে ব্যাপক ক্ষতি করে তারা। বেশ কিছুক্ষণ তান্ডব চালায় খলিল মিয়া ও তার লোকজন। বাধাঁ নিষেধ করতে এগিয়ে এলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধেঁ। এ সময় নারী পুরুষসহ অন্তত ১০ জন আহত হয়। আহতদের মধ্যে রায়হান আলী,ফুলু মিয়া,নুরেজা বেগম, খুকি বেগম ও জোসনা বেগমকে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ও খলিল, জাহানারা, শাজাহান ও মিষ্টি বেগমকে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহা.মহব্বত কবীর বলেন,বিষয়টি শুনেছি। তবে এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article