7.9 C
Munich
Sunday, May 17, 2026

বকশীগঞ্জে প্রাণী সম্পদ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান

Must read

মতিন রহমান।। জামালপুরের বকশীগঞ্জে প্রাণী সম্পদ প্রদর্শনী ২০২২ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে সরকারী টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট মাঠে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং সহযোগিতায় ছিলেন প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বকশীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার,থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলমগীর আজাদ, জেলা পরিষদে সদস্য জয়নাল আবেদিন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যন মাসুমা ইয়াসমিন স্মৃতি প্রমুখ।

উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ নাজমুন নাহারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বিপ্লব কুমার পাল।

উদ্বোধনী অনুষ্ঠানের শেষে অতিথিরা প্রদর্শনীর স্টলে বিভিন্ন জাতের গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগীর প্রদর্শনীগুলো ঘুরে দেখেন ও পুরস্কার বিতরন করেন।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article