7.9 C
Munich
Sunday, May 17, 2026

বকশীগঞ্জে মাতৃভাষা দিবস উপলক্ষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

Must read

মতিন রহমান।। অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বকশীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বিদ্যালয়ের শিক্ষার্থীদের রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে বকশীগঞ্জ উপজেলা সরকারি গণগ্রন্থাগার চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা ও কবিতা আবৃতি বিজয়ীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়।
বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুনমুন জাহান লিজার সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার। অনুষ্ঠানে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা সম্পর্কে বক্তব্য রাখেন,সহকারী কমিশনার(ভূমি) মাহবুবুর রহমান,থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রতাপ নন্দী, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম জয় প্রকাশ নন্দী, শিল্প ও বণিক সমিতির সাধারন সম্পাদক আঃ হামিদ,যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদ প্রমূখ্য।
- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article