নিজস্ব প্রতিনিধি॥
জামালপুরের বকশীগঞ্জে পুকুরের পানিতে ডুবে তৌহিদ মিয়া নামে দেড় বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার বগারচর ইউনিয়নের ঘাসিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তৌহিদ মিয়া একই এলাকার বাবুল মিয়ার ছেলে।
কামালের বার্ত্তী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তাজুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, বাবুল মিয়া তার শিশু সন্তান ছেলে তৌহিদকে সাথে নিয়ে বাড়ির পাশে গরুকে খাবার দিতে যায়। মাঠে বসিয়ে রেখে বাবুল মিয়া গরুর খাবার দেওয়ার একপর্যায়ে শিশু তৌহিদ খেলতে পাশেই একটি পুকুরে পড়ে যায়। পরে অনেক খোজাঁখোজি করে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা করা হয়।
বকশীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু


