মতিন রহমান।। জামালপুরের বকশীগঞ্জ পৌরসভায় ১ দিন থেকে ৪৫ দিনের মধ্যে জন্ম নেওয়া শিশুদের বিনামূল্যে জন্ম নিবন্ধন সনদ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে বকশীগঞ্জ পৌর মেয়রের কার্যালয়ে,পৌরসভার আয়োজনে ৪১ জন শিশুর মাঝে বিনামূল্যে জন্ম নিবন্ধন সনদ বিতরণ করা হয়েছেে। এসময় নিবন্ধিত প্রত্যেক শিশুর জন্য মশারী, কম্বল ও পট ও প্রদান করা হয়।
বকশীগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগরের সভাপতিত্বে বিনামূল্যে জন্ম নিবন্ধন সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামালপুর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক দিলরুবা আহমেদ। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত, পৌর সচিব নুরুল আমিন, সহকারী প্রকৌশলী শফি উদ্দিন , পৌর কাউন্সিলর মিজানুর রহমান, হাসিবুর রহমান বাবুল, হারুন অর রশিদ উপস্থিত ছিলেন।
এর আগে বকশীগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর ১ দিন থেকে ৪৫ দিনের মধ্যে কেউ জন্ম নিবন্ধন করলে সেই পরিবারের পৌর কর মওকুফ করার ঘোষণা দেন।


