নিজস্ব প্রতিনিধি :
জামালপুরের বকশীগঞ্জে দৈনিক যুগান্তরের ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বকশীগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম শাহীন আল আমীনের সভাপতিত্বে ও দৈনিক যুগান্তরের বকশীগঞ্জ প্রতিনিধি সরওয়ার জামান রতনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বকশীগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর। বিশেষ অতিথি ছিলেন ইসলামী ব্যাংক বকশীগঞ্জ শাখা ব্যবস্থাপক আনোয়ার হোসেন ফুয়াদ,উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোস্তফা কামাল টিটন ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবদুল লতিফ লায়ন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ,দৈনিক যুগান্তর পত্রিকাটি একটি জনপ্রিয় পত্রিকা হিসেবে পাঠকের কাছে প্রতিষ্ঠিত হয়েছে। বস্তুনিষ্ঠ ও আপোষহীন সংবাদ পরিবেশনে যুগান্তর শীর্ষ পর্যায়ের। সততা ও নিষ্ঠার সাথে দীর্ঘ ২২ বছর পেরিয়ে ২৩ বছরে পদার্পন করলো দৈনিক যুগান্তর। সফলতার এই ধারাবাহিকতা অব্যহত থাকবে এবং অসহায় মানুষের দুঃখ দুর্দশা ও সাফল্য সম্ভাবনা উঠে আসবে প্রিয় যুগান্তর পত্রিকায় এমনটাই প্রত্যাশা করেন তারা।
এ সময় সাংবাদিক সরকার আবদুর রাজ্জাক,মাসুদ উল হাসান,উৎপল মহন্ত,মতিন রহমান,এম এ ছালাম মাহমুদ, লিয়াকত হোসেন বাবুল, মোহাম্মদ আসাদ ও আলমাছ আলী প্রমূখ উপস্থিত ছিলেন।
বকশীগঞ্জে যুগান্তরের ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন


