Thursday, July 2, 2026

বকশীগঞ্জে স্কুল শিক্ষার্থীদের টিকার দ্বিতীয় ডোজ শুরু

Must read

মতিন রহমান।। জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ১২ থেকে ১৭ বছর বয়সী স্কুল শিক্ষার্থীদের করোনা ভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ কার্যক্রম শুরু হয়েছে।

রোববার (৬ ফেব্রুয়ারি)বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সকাল থেকে উলফাতুন্নেছা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ও নুর মুহাম্মদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ফাইজার টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে।

বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রতাপ নন্দী বলেন,১২ থেকে ১৭ বছর বয়সী স্কুল শিক্ষার্থী যরা ইতিপূর্বে কোভিড-১৯ টিকার প্রথম ডোজ যারা গ্রহন করেছে তাদের দ্বিতীয় ডোজ নির্ধারিত তারিখে বকশীগঞ্জ সরকারি হাসপাতালে প্রতিষ্ঠান ভিওিক দ্বিতীয় ডোজ দেওয়া হবে। তিনি আরও বলেন অবশ্যই নির্ধারিত তারিখ ছাড়া কোন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে না। প্রথম ডোজ টিকা গ্রহনের কার্ড সঙ্গে নিয়ে আসতে হবে।

 

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article