Thursday, July 2, 2026

বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার করোনায় আক্রান্ত

Must read

মতিন রহমান।। বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুনমুন জাহান লিজা করোনায় আক্রান্ত হয়েছেন।শনিবার (২৯ জানুয়ারি) এ সংবাদটি নিশ্চিত করেছেন বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রতাপ নন্দী।

ডা. প্রতাপ নন্দী জানান,বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা র‍্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় তার রেজাল্টে করোনা পজিটিভ আসে। বর্তমানে তিনি হোম আইসোলেশনে আছেন। তিনি হাসপাতালের চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন। তিনি নিজেও খোঁজখবর রাখছেন।

বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা জানান,তিনি বর্তমানে হোম আইসোলেশনে আছেন। তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে ও মাস্ক পরার অনুরোধ জানিয়েছেন। তিনি তার সুস্থতার জন্য দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন।

উল্লেখ্য,বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসোবে যোগদান শুরু থেকেই করোনা মোকাবিলায় তাকে প্রতিনিয়ত বিভিন্ন ইউনিয়ন পরিদর্শন করে সাধারন মানুষকে সচেতন করতে দেখা গেছে,তিনি করোনাকে ভয় না পেয়ে বিপদগ্রস্ত মানুষের পাশে থেকে স্বাস্থ্য-সচেতন থাকা ও করোনায় ভয় না পেয়ে সামাজিক দূরত্ব বজায় রাখার সার্বক্ষণিক পরামর্শ দিয়েছেন। তিনি নিজে সুস্থ থাকতে বা নিজের পরিবারকে নিরাপদ রাখতে কখনোই হাত-পা গুটিয়ে বসে থাকেননি।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article