মাসুদ উল হাসান :
বকশীগঞ্জের ঐতিহ্যবাহী নিলক্ষিয়া আর.জে পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার। সোমবার ম্যানেজিং কমিটির সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছরুয়ার আলম। ম্যানেজিং কমিটির সদস্য মোজাম্মেল হোসেন মিষ্টার,আনোয়ার হোসেন,গোলাম রব্বানী(কর্ণেল), ফজলুল হক, মহিলা অভিভাবক সদস্য সুমী বেগম, শিক্ষক প্রতিনিধি আব্দুল করিম,রফিকুল ইসলাম ও আলফাতুন্নাহার ভোটাধিকার প্রয়োগ করেন। পরে বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা নবনির্বাচিত সভাপতি ও সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান।
নিলক্ষিয়া ইউপি চেয়ারম্যান ও ম্যানেজিং কমিটির সভাপতি নজরুল ইসলাম সাত্তার বলেন,বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সকল সদস্য,শিক্ষক প্রতিনিধি,সকল শিক্ষক্ষ ও কর্মচারীদের প্রতি আমি কৃতজ্ঞ। বিদ্যালয়ে সার্বিক উন্নয়ন ও পড়াশোনার মানউন্নয়ন আমার লক্ষ্য। যতদিন আছি সততার সাথে কাজ করে যাবো।
নিলক্ষিয়া আর.জে পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন ইউপি চেয়ারম্যান সাত্তার


