Thursday, July 2, 2026

বকশীগঞ্জে মানবসেবা সংস্থার শীত বস্ত্র বিতরণ

Must read

মাসুদ উল হাসান ॥
বকশীগঞ্জ পৌর শহরের চরকাউরিয়া মাষ্টারবাড়ি এলাকায় অবস্থিত মানবসেবা সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে। শনিবার দুপুরে মাষ্টারবাড়ী বাজারে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। তিন শতাধিক পরিবারের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। মানবসেবা সংস্থার সভাপতি সুলতান মন্ডলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাকিল মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামালপুর জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বকশীগঞ্জ কে.ইউ.কলেজের সাবেক ভিপি ও সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফখরুজ্জামান মতিন, ভারপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা মালেকা সুলতানা,পৌর যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম শাকিল তালুকদার, বাংলাদেশ ইসলামী আন্দোলন বকশীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোঃ শাহাজালাল,সাবেক ইউপি সদস্য ওবাইদুর রহমান মোরাদ ও ব্যবসায়ী শাহিনুর রহমান প্রমূখ ।
উল্লেখ্য,আমাদের মূলনীতি,সমাজের উন্নতি এই স্লোগান নিয়ে বিভিন্ন সমাজসেবা কর্মকান্ড চালিয়ে আসছে সংস্থাটি। ইতোমত্যে সংস্থাটির কর্মকান্ড বেশ প্রশংসিত হয়েছে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article