Thursday, July 2, 2026

ভোটের হিসাবে অমিল,পুনরায় গননার দাবি

Must read

নিজস্ব প্রতিনিধি ॥
জামালপুরের বকশীগঞ্জে ভোটের হিসাবে অমিল ও অনিয়মের অভিযোগে একটি ভোট কেন্দ্রের ভোট পুনরায় গননার দাবি জানিয়েছেন পরাজিত মেম্বার প্রার্থী নজরুল ইসলাম লিচু। তিনি নিলক্ষিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী ছিলেন।
নজরুল ইসলাম লিচুর অভিযোগে জানা যায়, ৫ জানুয়ারি বুধবার অনুষ্টিতব্য ইউপি নির্বাচনে নিলক্ষিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য পদে ঘুড়ি প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধীতা করেন তিনি। দাড়িয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জানকিপুর আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৯ নম্বর ওয়ার্ডের ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। দাড়িয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোটার সংখ্যা ১ হাজার ৩৫৬ জন। শুরু থেকেই নানা অনিয়ম,ভোট কেন্দ্রে তার পোলিং এজেন্ট প্রবেশে বাধাঁ দেওয়া হয় এবং ভোট গননার সময় সুক্ষ কারচুপি করা হয়। কারচুপির কারনে তিনি ৬৩ ভোটের ব্যবধানে হেরে যান। তাই দাড়িয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট পুনরায় গননার দাবিতে উপজেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।
নজরুল ইসলাম লিচু বলেন, ওই কেন্দ্রে ভোটের হিসেবে ব্যাপক অমিল রয়েছে। চেয়ারম্যানের ফলাফল শিটে ১ হাজার ২৫৮ জন ভোটারের উপস্থিতি দেখানো হলেও সদস্য পদে ১ হাজার ২১০ জন ও নারী সদস্য পদে দেখানো হয় ১ হাজার ১২৫ জন ভোটারের উপস্থিতি। তাই ভোট পুনরায় গননার দাবি জানাই। পুনরায় ভোট গননার পর আমি যদি হেরেও যাই আক্ষেপ থাকবে না।
এ বিষয়ে ওই কেন্দ্রে দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা আশরাফুল ইসলাম রিয়েল জানান,আমার জানামতে স্বচ্ছতার সহিত ভোট গননা করা হয়েছে। তবুও বিষয়টি খতিয়ে দেখা হবে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article