নিজস্ব প্রতিনিধি ॥ বকশীগঞ্জে অনিয়মের অভিযোগ এনে পুনরায় ভোট গননার দাবি জানিয়েছেন মেম্বার প্রার্থী নজরুল ইসলাম লিচু। তিনি নিলক্ষিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী। ৫ জানুয়ারি বুধবার ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
মেম্বার প্রার্থী নজরুল ইসলাম লিচু জানান, গত তিন মেয়াদে ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। এবারো ঘুড়ি প্রতীক নিয়ে নির্বাচন করেছেন। দাড়িয়াপাড়া ও জানকিপুর আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই ওয়ার্ডের ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। জানকিপুর আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সুষ্ঠভাবে ভোট গ্রহন হলেও দাড়িয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে শুরু থেকেই নানা অনিয়ম,ভোট কেন্দ্রে তার পোলিং এজেন্ট প্রবেশ করতে না দেওয়া এবং ভোট গননার সময় কারচুপি করা হয়। কারচুপির কারনে তিনি হেরে যান। তাই উপজেলা রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান তিনি। সেই সাথে বিষয়টি আমলে নিয়ে পুনরায় যাতে ভোট গননা করা হয় সে জন্যে উপজেলা রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দানের জন্য জেলা প্রশাসকের কাছে অনুরোধ জানিয়ে আবেদন করেছেন বলেও জানান নজরুল ইসলাম লিচু। পুনরায় ভোট গননা করা হলে ফলাফল তার পক্ষে আসবে বলেও দাবি তার।
কারচুপির অভিযোগ এনে পুনরায় ভোট গননার দাবি মেম্বার প্রার্থীর


