Thursday, July 2, 2026

সাধুরপাড়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবীরসহ বহিস্কার-৭

Must read

নিজস্ব প্রতিনিধি ॥
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবীরসহ স্থানীয় আওয়ামীলীগের ৭ নেতাকে বহিস্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শনিবার রাতে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয় স্বাক্ষরিত এক পত্রে তাদেরকে বহিস্কার করা হয়।
জানা যায়,দলীয় সিদ্ধান্ত না মেনে সাধুরপাড়া ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হন উপজেলা আওয়ামীলীগের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য হুমায়ুন কবীর। মোটর সাইকেল প্রতীকে নিয়ে নৌকার বিরুদ্ধে নির্বাচন করছেন তিনি। যে কারনে তাকে দল থেকে বহিস্কারের সিদ্ধান্ত নেয় উপজেলা আওয়ামীলীগ। এছাড়াও নৌকার বিপক্ষে গিয়ে বিদ্রোহী প্রার্থীর পক্ষে অবস্থান নেয়ার অভিযোগে সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রশিদুল ইসলাম,কোষাধ্যক্ষ শেখ কামাল,সদস্য মিষ্টার মিয়া,সদস্য অক্কন মিয়া ও সদস্য সেলিম মিয়াকে বহিস্কার করা হয়।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article