সুমন ভৌমিকঃ ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান (পিপিএম-সেবা) এর দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা সংস্থা’র অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম এর যোগ্য নেতৃত্বে গত একশ ষোল দিনে মাদক ও অপরাধ বিরোধী অভিযানে জনগণ সুফল পাচ্ছে। ময়মনসিংহের সাধারন মানুষ জেলা গোয়েন্দা সংস্থা’র ভূমিকার প্রশংসা করেছেন এবং মাদক ও অপরাধ বিরোধী অভিযানে নগরবাসীর মাঝে সস্থি ফিরে এসেছে।
মাদক বিরোধী অভিযান তথা মাদক দমনে প্রতিটি ক্ষেত্রে ডিবি পুলিশের ভূমিকা গ্রহণযোগ্য। ময়মনসিংহবাসীর আইনশৃঙ্খলা নিশ্চিত করতে ডিবি পুলিশ সব ধরনের চেষ্টা অব্যাহত রেখেছেন। জনগণের জানমালের নিরাপত্তা বিধান নিশ্চিত করা তাদের দায়িত্ব। ডিবি ওসি মোঃ শফিকুল ইসলাম এর নেতৃত্বে গত একশ ষোল দিনে জনগন তা সুফল পেতে শুরু করেছে।
ডিবি পুলিশ দুষ্টের দমন আর শিষ্টের পালনকে মূলনীতি হিসেবে অনুসরণ করায় ময়মনসিংহের এই বাহিনীর প্রত্যেক সদস্যকে ধন্যবাদ জানান ময়মনসিংহবাসী। যার নেতৃত্বে আছেন, ডিবির ওসি মোঃ শফিকুল ইসলাম।
ডিবি ওসি মোঃ শফিকুল ইসলাম এর তত্বাবধানে গত একশ ষোল দিনে ডিবি পুলিশ অভিযান চালিয়ে বিপুল সংখ্যক মাদক উদ্ধার ও মাদক ব্যবসায়ী গ্রেফতার, অজ্ঞাত খুন উদঘাটন, ডাকাতির রহস্য উদঘাটন, অপহরণ মামলায় ভিকমিকে উদ্ধার ও চুরি সহ বিভিন্ন অপরাধে অপরাধীকে গ্রেফতার করা হয়।
ডিবি’র অভিযানে ডাকাতি মামলার রহস্য উদঘাটন করে ৫ জন গ্রেফতার, ২টি ক্লুল্যাস হত্যা মামলার রহস্য উদঘাটন করে ২ জন গ্রেফতার, ৬টি সিধেঁল চুরি মামলার রহস্য উদঘাটন ও চোরাই মালামাল উদ্ধার করে ৮ জন গ্রেফতার, ১৩টি অপহরণ মামলায় ভিকটিম উদ্ধার করে ৫ জন গ্রেফতার সহ নগদ চোরাই ২০ লাখ টাকা উদ্ধার করা হয় এবং ৪ ভরি ১৫ আনা ৩ রতি চোরাই স্বর্ণালংকার (যার বাজার মূল্য ৩ লাখ ২০ হাজার ৬০০ টাকা) উদ্ধার সহ ১৩০টি জাল (১ লাখ ৫০ হাজার) টাকা উদ্ধার করা হয়।
ডিবি ওসির তত্বাবধানে একশ ষোল দিনে ডিবি পুলিশ ১০১ কেজি ৫০০ গ্রাম গাঁজা (যার বাজার মূল্য ২ লাখ ২০ হাজার টাকা), ১ কেজি ২৬২ গ্রাম হেরোইন (যার বাজার মূল্য ১ কোটি ২৬ লাখ ২০ হাজার টাকা), ১০০ আ্যাম্পল ইনজেকশন (যার বাজার মূল্য ৫০ হাজার টাকা), ১৬৪০৫ পিস ইয়াবা (যার বাজার মূল্য ৮২ লাখ ২ হাজার ৫০০ টাকা), ৭০ বোতল বিদেশী মদ (যার বাজার মূল্য ২ লাখ ১০ হাজার টাকা) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের মূল্য ২ কোটি ৩১ লাখ ২ হাজার ৫ শত টাকা। এছাড়া ৫টি চোরাই মোটর সাইকেল, ১টি মোটর সাইকেল, ৫টি পিকআপ গাড়ী, ১টি প্রাইভেটাকার এবং ২টি ট্রাক উদ্ধার এবং আটক করে। এছাড়াও ১টি পিসি, ১টি মনিটর, ১টি মাউস, ১টি চাপাতি, ৫টি স্টিলের চাকু, ১টি লোহার এক্সেল, ১টি লোহার কাওয়াল, জাল এ্যাডমিট কার্ড উদ্ধার সহ ১৩টি দেশীয় ধারালো ভারী অস্ত্র উদ্ধার করা হয়।
গত একশ ষোল দিনে নিয়মিত মামলার আসামী ১৮৫ জন, ইন-এফআইআর প্রসিকিউশন ১৯৮ জন সহ মোট ৩৮৩ জন আসামী গ্রেফতার এবং ৭০টি উদ্ধার জনিত মামলা দায়ের হয়। এছাড়া ২৫টি নন-এফআইআর প্রসিকিউশন এবং ১১৪টি মামলা নিস্পতি হয়।
ডিবি ওসি মোঃ শফিকুল ইসলাম এর নির্দেশে প্রতিদিন ডিবি পুলিশের টিম মাদক বিরোধী টহল এবং অভিযান পরিচালনা করছে। অভিযানের ফলে বিপুল পরিমানে মাদক ও মাদক ব্যবসায়ী ডিবি’র জালে ধরা পড়ার খবরে মাদক ব্যবসায়ীরা আতংকিত হয়ে পড়েছে। ময়মনসিংহের তালিকাভুক্ত অনেক মাদক ব্যবসায়ীরা গ্রেফতার এড়াতে আত্মগোপনে আছে। মাদকের ব্যবসা বন্ধ হওয়ার পথে। ডিবি পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনী মাদকের বিরুদ্ধে ও অপরাধ দমনে কঠোর অবস্থানে রয়েছে। প্রতিদিন সাঁড়াশী অভিযান চালানো হচ্ছে। ধরাও পড়ছে মাদকসহ বিভিন্ন অপরাধীা। এছাড়া রাজনৈতিক সভা-সমাবেশ, পুলিশ নিয়োগ, দূর্গাপজা এবং বিজয় দিবসে আইন-শৃংখলা নিয়ন্ত্রণে ডিবি পুলিশ গুরুত্বের সাথে দায়িত্ব পালন করেছেন।
ডিবির ওসি সফিকুল ইসলাম বলেন, ময়মনসিংহ পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান স্যারের দিকনির্দেশনায় এবং আমার টিমের অক্লান্ত পরিশ্রমের ফসল এই সফলতা। সফলতা কাজকে আরো তরান্বিত করবে। তিনি ময়মনসিংহবাসীর কাছে সহযোগিতা কামনা করেছেন।


