মাসুদ উল হাসান ঃ বকশীগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে। রাজন মিয়াকে সভাপতি ও সোয়েব আল হাসান সজলকে সাধারণ সম্পাদক করে ১২ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেয়া হয়েছে। মঙ্গলবার জেলা ছাত্রলীগের সভাপতি নিহাদুল আলম নিহাদ ও সাধারণ সম্পাদক মাকসুদ বিন জালাল প্লাবন কমিটির অনুমোদন দিয়েছেন। কমিটির অন্যরা হলেন সহ সভাপতি পনির হোসেন,কামাল হোসেন,নাবিল তালুকদার,শান্ত সুমন,সালমান শাহ,যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী শুভ সরকার, শাহ মোহাম্মদ সীমান্ত,তারেক হাসান বিপ্লব,সাংগঠনিক সম্পাদক রাকিব তালুকদার ও সাজ্জাদ হোসেন শোভন।
বকশীগঞ্জে ছাত্রলীগের কমিটি গঠন,রাজন সভাপতি-সজল সাধারণ সম্পাদক


