মাসুদ উল হাসান ॥
বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়ন বিএনপির কমিটি গঠন করা হয়েছে। দলকে গতিশীল করার লক্ষে জাহাঙ্গীর আলম পুলককে সভাপতি ও সাইফুল ইসলাম দাদাকে সাধারণ সম্পাদক করে ১২১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়েছে। গত ২ ডিসেম্বর কমিটির অনুমোদন দিয়েছেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মানিক সওদাগর ও সদস্য সচিব ফখরুজ্জামান মতিন। ১৮ ডিসেম্বর শনিবার সন্ধায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে কমিটি প্রকাশ করা হয়। কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহ সভাপতি আবদুর রাজ্জাক,সহ-সভাপতি আবুল কালাম আজাদ,ছামিউল হক নেদা,আনিসুর রহমান, আবদুল খালেক,রুস্তম আলী মাষ্টার,হাশর আলী,মঞ্জুরুল হক বিডিআর,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর,যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান আলকাছ,আক্কাস আলী (অফিসার), জাকারিয়া আকন্দ,নুর হোসেন মেম্বার,আবদুর রহমান,রেজাউল করিম,আবদুল করিম,সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান টিক্কা,যুগ্ম সহ-সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম,সহ-সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান দুদু,দপ্তর সম্পাদক রোমান আকন্দ রমজান,সহ-দপ্তর সম্পাদক আবদুর রহিম,প্রচার সম্পাদক সুরুজ্জামান শিপ্পু,সহ-প্রচার সম্পাদক ছামিউল হক ভুট্টু,কোষধ্যক্ষ মোঃ সিহাব মিয়া,ধর্ম বিষয়ক সম্পাদক রুমি মিয়া,সহ-ধর্ম বিষয়ক সম্পাদক সাদেক আলী,পল্লী উন্নয়ন সম্পাদক মমতাজ মিয়া,যুব বিষয়ক সম্পাদক মফিজুর রহমান বিপ্লব,সহ-যুব বিষয়ক সম্পাদক সুজন মিয়া ও ছাত্র বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান।
বকশীগঞ্জের মেরুরচর ইউনিয়ন বিএনপির কমিটি গঠন


