মোহাম্মদ আসাদ ॥
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ৭ ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের জয় নিশ্চিত করতে কোমর বেধেঁ মাঠে নেমেছেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বিশিষ্ট শিল্পপতি নূর মোহাম্মদ। দলীয় নেতাকর্মী ও বিশাল কর্মী বাহিনী নিয়ে মাঠে নেমেছেন তিনি। লক্ষ্য প্রতিটি ইউনিয়নে নৌকার জয় নিশ্চিত করন। নূর মোহাম্মদ মাঠে নামায় নৌকার পালে হাওয়া লেগেছে। প্রতিটি ইউনিয়নেই নৌকার প্রার্থীদের গণজোয়ার সৃষ্টি হয়েছে। ভোটারদের মধ্যেও বেড়েছে প্রাণচাঞ্চল্য।
নৌকার প্রার্থীদের পক্ষে নির্বাচনী আলোচনা সভায় বক্তব্য রাখছেন তিনি। তুলে ধরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন। শেখ হাসিনার উন্নয়ন বার্তা তুলে ধরে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করছেন। শনিবার রাতে উপজেলার নিলাক্ষিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নজরুল ইসলাম সাত্তারের নির্বাচনী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি। সভায় নূর মোহাম্মদ বলেন,নৌকা হচ্ছে স্বাধীনতার প্রতীক,নৌকা হচ্ছে উন্নয়নের প্রতীক। নৌকা মানেই উন্নয়ন। তাই উন্নয়ন চাইলে আসন্ন ইউপি নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীদের মার্কা নৌকায় ভোট দিতে হবে। নৌকার বাইরে অন্য কোন প্রতীকে ভোট দিলে উন্নয়ন বাধাঁগ্রস্থ হবে।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ উন্নয়নে বিশ্বাসী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়নের জোয়ার বইছে। তাই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীকে ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। তাহলেই গ্রাম হবে শহর,প্রতিটি ইউনিয়ন হবে আধুনিক ও মডেল ইউনিয়ন। তাই আবেগ নয় বিবেক দিয়ে আপনাদের কাজ করতে হবে। আবেগের বশে নৌকা প্রতীকের বাইরে ভোট দিবেন না। তাহলে উন্নয়ন বাধাঁগ্রস্থ হবে। নৌকায় ভোট দিলেই কেবল উন্নয়ন হবে। নির্বাচনী আলোচনা সভায় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাইফুল ইসলাম খোকার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মিষ্টারের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার,উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক এ কে এম হান্নান,উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি শাহিনা বেগম,ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সফি উদ্দিন আনসারী সেলিম,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আগা সাইয়ুম,উপজেলা আওয়ামলীগের সদস্য নজরুল ইসলাম,মনিরুজ্জামান মনির,ইউনিয়ন যুবলীগের সভাপতি মিন্টু,স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহীন প্রমূখ বক্তব্য রাখেন।
নৌকা জেতাতে মাঠে নূর মোহাম্মদ


