Thursday, July 2, 2026

উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট দিন-নুর মোহাম্মদ

Must read

মাসুদ উল হাসান ॥
উন্নয়ন,সমৃদ্ধি ও অগ্রগতি নিশ্চিত করতে নৌকায় ভোট দিতে আহ্বান জানিয়েছেন বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক নুর মোহাম্মদ।
শুক্রবার রাতে নিলক্ষিয়া ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম সাত্তারের নির্বাচনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা আওয়ামীলীগের সভাপতি বিশিষ্ট ব্যাবসায়ী নুর মোহাম্মদ বলেন, নৌকায় ভোট দিলে দেশে উন্নয়ন হয়। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনা ভেবে চিন্তে সৎ যোগ্য প্রার্থীকে নৌকা প্রতীক দিয়েছেন। নৌকা হচ্ছে শান্তির প্রতীক,নৌকা মানেই উন্নয়ন। তাই আসন্ন ইউপি নির্বাচনে উন্নয়নের স্বার্থেই নৌকায় ভোট দিতে হবে। বিশ্বে যে ক’জন সৎ ও দক্ষ প্রধানমন্ত্রী আছেন তাদের মধ্যে শেখ হাসিনা অন্যতম উল্লেখ করে তিনি আরো বলেন, আওয়ামী লীগ উন্নয়নে বিশ্বাসী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়নের জোয়ার বইছে। তাই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীকে ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। তাহলেই গ্রাম হবে শহর,প্রতিটি ইউনিয়ন হবে আধুনিক ও মডেল ইউনিয়ন। তাই আবেগ নয় বিবেক দিয়ে আপনাদের কাজ করতে হবে। আবেগের বশে নৌকা প্রতীকের বাইরে ভোট দিবেন না। তাহলে উন্নয়ন বাধাঁগ্রস্থ হবে। নৌকায় ভোট দিলেই কেবল উন্নয়ন হবে। নির্বাচনী
আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জেলা পরিষদ জয়নাল আবেদীন,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার,ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাইফুল ইসলাম খোকা,সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মিষ্টার,উপজেলা আওয়ামীলীগের সদস্য নজরুল ইসলাম ও মনিরুজ্জামানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article